বাংলাদেশ

আল-জাজিরার সংবাদ দেশের মানুষ বিশ্বাস করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা টিভিতে “অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন” (ALL THE PRIME MINISTER’S MEN) শিরোনামে যে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ ও প্রচার করা হয়েছে, বাংলাদেশের কোনও মানুষ সেই সংবাদ বিশ্বাস করেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা যেগুলো সংবাদ প্রকাশ করেছে দেশের মানুষ এগুলো কেউ বিশ্বাস করে নিই। যে ধরনের ষড়যন্ত্রের কথা আপনারা দেখেছেন এগুলো বাস্তবসম্মত নয় এবং ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক।’

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি প্রথম দিনেই বলেছি, একটা ষড়যন্ত্র নিয়ে তারা কাজ করছে। যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলোর বাস্তব ভিত্তি নেই। গোপনে ফোনে কে কী বললো সেটা প্রচার করে দেয়া সাংবাদিকতা নয়। আমি মনে করি, বাংলাদেশ এসমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। এ দেশের মানুষ আল-জাজিরা যেগুলো প্রকাশ করেছে, এগুলো বিশ্বাস করেনি। যে ধরনের ষড়যন্ত্রের কথা আপনারা দেখেছেন এগুলো বাস্তবসম্মত নয় এবং ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার প্রচেষ্টা হয়েছে। তাঁকে একের পর এক নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে চলতে হয়েছে। অনেক ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস অনেক কিছু তাঁকে মোকাবিলা করতে হয়েছে। এই জায়গায় নতুন আরেকটি রাষ্ট্রের বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত যায় কি-না সেজন্যই এই প্রচেষ্টা। আমাদের সেনাপ্রধান মহোদয় যেটা বলেছেন সেটা যথার্থই বলেছেন।’

এ বিষয়ে কোনও আইনি ব্যবস্থা নেয়া হবে কি-না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনই বলেছেন, তিনি এটার আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। উনার মুখ থেকেই সব শুনবেন।’

Related Articles

Leave a Reply

Back to top button