শাল্লায় হামলার মূল পরিকল্পনাকারী বিএনপি: কাদের

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা একটি দেশ বিদেশি বিরোধী ষড়যন্ত্র। আর এই হামলার মূল পরিকল্পনাকারী হচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, সরকারকে উৎখাত করতে অব্যাহত রয়েছে। তারা সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে, নির্বাচনে ব্যর্থ হয়ে অন্ধকার চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি এ সরকারকে উৎখাত করতে পারবে না। তিনি আরও বলেন দলের-শৃঙ্খলা ভঙ্গ করে, সরকারকে প্রশ্নবিদ্ধ করে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করে এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জন্ম গ্রহণ করেছিলেন বলেই আমরা আমাদের স্বাধীনতা, আমাদের পৃথক ভূখণ্ড এবং লাল সবুজের পতাকা পেয়েছিলাম। যতদিন বাংলাদেশে থাকবে, যতদিন ঘন সবুজের মাঝে লাল রক্তের বৃত্ত থাকবে, যত দিন চন্দ্র সূর্য উদিত হবে, যতদিন পাখিরা গান গাইবে, যতদিন সমুদ্রের গর্জন থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবেন না।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা দলীয় শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। মে কোন ভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে দল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে সে যতই বড় নেতা হোক তাকে তিনি কোন ছাড় দিচ্ছন না। তার নেতৃত্বে বর্তমান সরকার সাড়া দেশে ব্যপক উন্নয়ন সাধন করেছে। দেশে সুশৃঙ্খল গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়া বিশ্বে সবচেয়ে সাহসী, সবচেয়ে সৎ, সবচেয়ে সুশৃঙ্খল নেতা হিসেবে একটি উল্লেখযোগ্য অবস্থানে তার অবস্থান সুনিশ্চিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের অভিযাত্রা অতিক্রম করছে। ইতিমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।



