স্পোর্টেইনমেন্ট
আবারও একসঙ্গে!

নানা নাটকীয়তায় বার্সা অধ্যায় শেষে মেসি এখন পিএসজিতে। মেসিকে স্বাগত জানিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দুজনের বার্সা থাকাকালীন আলিঙ্গনের একটি ছবি শেয়ার করে নেইমার লিখেছেন, ‘আবারও একসঙ্গে।’
২০১৩ সালে বার্সায় যাওয়ার পর মেসির সঙ্গেই ছিল তার সবচেয়ে ভালো সম্পর্ক।
২০১৭-তে রেকর্ড পারিশ্রমিকে ন্যু ক্যাম্প ছেড়ে পিএসজিতে চলে আসলেও বন্ধুকে কখনই ভুলেননি নেইমার। দুই বন্ধু আবারও একসঙ্গে, এটা যেন নিয়তিতেই লেখা ছিল।



