বিশ্ব

আফগানিস্তানে দুই ভারতীয় দূতাবাসে হানা

আফগানিস্তানের কান্দাহার এবং হেরাতের ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে তালেবানরা, এ সময় তারা অফিস তছনছ করে দু’টি গাড়িও নিয়ে যায়। সূত্র: এনডিটিভি।

গত বুধবার এ হামলা চালায় তারা। যদিও দু’টি দূতাবাসই ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এছাড়াও সেখানকার কর্মীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে তালেবানদের তরফে দিল্লিকে বার্তা দিয়ে আফগানিস্তানে ভারতীয় দূতাবাসগুলির কোনো ক্ষতি করা হবে না বলে আশ্বস্ত করা হয়েছিল। ভারত যাতে দূতাবাসগুলি খালি না করে, সেই বার্তাও দেয় তালেবান।

চলতি সপ্তাহের শুরুতেই আফগানিস্তানের নিজেদের দূতাবাসের কর্মীদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে ভারত। ভারতীয় বিমান বাহিনীর দুটি সি-১৭ বিমানে করে আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মীদের কাবুল থেকে ফিরিয়ে আনা হয়।

যদিও এখনও প্রায় এক হাজার ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button