বাংলাদেশ

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ আরও সাত দিন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোয় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধাজ্ঞাও আরও সাত দিন বাড়িয়েছে।

সোমবার দুপুরে বেবিচকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফ্লাইট চলাচলের চলমান নিষেধাজ্ঞা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত পরবর্তী সাতদিন সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকবে।

এই সময়ে অনুমতি নিয়ে কার্গো বিমান, বিশেষ ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে।

এছাড়া এই বিধিনিষেধের মধ্যেও প্রবাসী কর্মীদের জন্য ৫টি দেশে বিশেষ ফ্লাইট অব্যাহত থাকবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button