বাংলাদেশ

আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেবেন।

আওয়ামী লীগের একাধিক প্রেসিডিয়াম সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর চার দিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হয়। এ ছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জাগদীপ ধনখারের সঙ্গেও পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button