বাংলাদেশ

আজ দেশে আসছে না হাদিসুরের মরদেহ

ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ রোববার (১৩ মার্চ) বাংলাদেশে আসছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

আজ রোববার (১৩ মার্চ) দুপুর ২টায় তার্কি এয়ারলাইনসের একটি কার্গো ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌছানোর কথা ছিল। তার মরদেহ তুরস্কে ট্রানজিট হয়ে আসার কথা ছিল।

তবে তুরস্কে তুষারপাতের কারণে সে ফ্লাইট বাতিল হয়। তাই এখন তার মরদেহ প্যাসেঞ্জার ফ্লাইটে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২ মার্চ রকেট হামলায় ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে বাকী ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে গত ৯ মার্চ ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button