বাংলাদেশ

আজ থেকে ট্রাকে করে পণ্য বিক্রি করবে টিসিবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), লকডাউন ও ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে ভোক্তাদের জন্য কম দামে পণ্য বিক্রি শুরু করেছে ।

আজ সোমবার (৫ জুলাই) থেকে সারাদেশে টিসিবির ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি। যা আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে।

এ বিষয়ে টিসিবির যুগ্ন পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, জরুরি সেবা হিসেবে লকডাউনের মধ্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। তবে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে ডিলারদের মাধ্যমে আজ থেকে ট্রাক সেল শুরু করা হচ্ছে। সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ডিলাররা পণ্য বিক্রি করবে বলে জানান তিনি।

সারাদেশে টিসিবির ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এছাড়াও প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

এসব ট্রাকে চিনি কেজিপ্রতি ৫৫ টাকা। যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া প্রতিকেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Back to top button