বাংলাদেশ

আজ থেকে আবারো টিকার নিবন্ধন শুরু

আজ বুধবার (০৭ জুলাই) থেকে আবারো শুরু হয়েছে করোনাভাইরাস সংক্রমণরোধে গণটিকাদানের জন্য নিবন্ধন কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তরের চালু করা সুরক্ষা অ্যাপের ওয়েবসাইটে ২২ ক্যাটাগরিতে সবাই নিবন্ধন করতে পারবেন।

মঙ্গলবার (০৬ জুলাই) অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা.শামসুল হক সাংবাদিকদের বলেন, ৩৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিক টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। সবার জন্য নিবন্ধন কার্যক্রম মঙ্গলবার পরীক্ষামূলক খোলা হলেও আনুষ্ঠানিকভাবে বুধবার থেকে চালু হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই টিকা সংকটে গত ৫ মে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সুরক্ষা অ্যাপে (https://surokkha.gov.bd/) জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button