স্পোর্টেইনমেন্ট

আজ থেকেই মাঠে নামতে পারবেন সাকিব

অবশেষে দীর্ঘ ১ বছর নিষেধাজ্ঞা শেষ হলো বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) শেষ হয়েছে এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ । আজ বৃহস্পতিবার থেকেই মাঠে নামতে আর কোনো বাধা নেই বিশ্বের অন্যতম এই অলরাউন্ডারের ।

দেশসেরা ক্রিকেটারের ফেরার অপেক্ষায় সাকিব ভক্তদের পাশাপাশী বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

সাকিবের ফেরা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান রবিবার বলেন, ‘সাকিব ১০ নভেম্বর চলে আসবে। টুর্নামেন্টের (পাঁচ দলের টি ২০ টুর্নামেন্ট) আগে তো বটেই। সে খেলবে নিশ্চিত করেছে। সবার সঙ্গেই অনুশীলন করতে পারবে। এই সময়ে তার দলও ঠিক হয়ে যাবে। দলের সঙ্গে সবই করতে পারবে।

গত বছর ২৯ অক্টোবর সন্ধ্যায় টর্নেডো বয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। তিনবার জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও সেটি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানানোর শাস্তি হিসেবে সব ধরনের ক্রিকেট থেকে তিনি নিষিদ্ধ হন এক বছর। সঙ্গে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা।

Related Articles

Leave a Reply

Back to top button