বাংলাদেশ

আজ ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৯৪ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) শহরটির বাতাসে ভয়াবহ দূষণ রয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

এদিন সকাল পৌনে ৯টার দিকে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৩৯৪ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা, যা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। আর ২৩৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।অর্থাৎ ২৩৭ স্কোর যা নির্দেশ করছে সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।
এছাড়া তৃতীয় অবস্থানে থাকা ভারতের মুম্বাই শহরের স্কোর ২৩৩। ১৯২ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে কিরগিজস্তানের বিশকেক শহর এবং ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের শহর কলকাতা।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Related Articles

Leave a Reply

Back to top button