স্পোর্টেইনমেন্ট
তোরেসের হ্যাটট্রিকে ম্যানসিটির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে, ম্যানচেস্টার সিটি ফেরান তোরেসের হ্যাটট্রিকে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে।
শুক্রবার, ঘরের মাঠে এমিল ক্রাফতের গোলে ২৫ মিনিটে লিড নেয় নিউক্যাসেল। ৩৯ মিনিটের মাথায় জোয়াও ক্যানসেলোর গোলে সমতায় ফেরে সিটি।
বিরতির পর ৬২ মিনিটে নিউক্যাসেলের জোসেফ উইলক গোল করে এগিয়ে নেন দলকে।
ম্যাচের বাকি অংশ শুধুই তোরেসের। ৬৪ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে সিটিকে সমতায় ফেরান এই স্প্যানিশ উইঙ্গার। ৬৬ মিনিটে গোল তুলে হ্যাটট্রিক পূর্ণ করে এগিয়ে নেন সিটিজেনদের।



