স্পোর্টেইনমেন্ট

আইসিসির বর্ষসেরা টি-২০ দলে মোস্তাফিজ

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বুধবার বর্ষসেরা টি-টোয়েন্টি দলের নাম ঘোষণা করেছে।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন টাইগার কাটার মাস্টার পেসার মোস্তাফিজুর রহমান।

এক বর্ষ পঞ্জিকায় ব্যাট, বল কিংবা অলরাউন্ড পারফরম্যান্স করে যারা মন কেড়েছেন মূলত তাদের নিয়েই ১১ জনের দল ঘোষণা করে আইসিসি।

২০২১ সালে বাংলাদেশের বাঁহাতি পেসার তার বৈচিত্র ও গতি দিয়ে দারুণ বছর কাটান। বিশেষ করে ডেথ ওভারে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নেন মোস্তাফিজ। তার ইকোনমি রেট ছিল ৭.০০।

বর্ষসেরা টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন বাবর আজম। তার অধীনে পাকিস্তান বিশ্বকাপের সুপার টুয়েলভে ছিল অজেয়। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও তার অধিনায়কত্ব প্রশংসনীয় ছিল। ছিলেন টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক।

সব মিলিয়ে ২৯ ম্যাচ খেলে ৩৭.৫৬ গড়ে করেছেন ৯৩৯ রান, একটি সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরি। এই দলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান, পাকিস্তানের এই ব্যাটসম্যান আছেন ওপেনিংয়েও, যেখানে তার সঙ্গী ইংল্যান্ডের জস বাটলার।

আইসিসির বর্ষসেরা দল:

জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান ও শাহীন শাহ আফ্রিদি।

Related Articles

Leave a Reply

Back to top button