ভূরাজনীতি

আইভি রহমানের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (২৪ আগস্ট) বনানীর কবরস্থানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দলের সভাপতিমণ্ডলীর জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজীত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যানরা।

পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ তাঁতী লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা নিবেদন করেন।

উল্লেখ্য ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেদ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদশ আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ শান্তির সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আহত হন আইভি রহমান। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তিনি মৃত্যু বরণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button