বিশ্ব

নাইজেরিয়ায় নৌকাডুবি: নিহত ৫, নিখোঁজ ১৫৫

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম কেব্বি রাজ্যে একটি নৌকা দুর্ঘটনায় পাঁচ জনের প্রাণহানি ঘটেছে। সূত্র- আনাদোলু এজেন্সি।

দেশটির সরকার বলছে, বুধবার (২৬ মে) এ ঘটনায় ২০ জনকে উদ্ধার করা হলেও এখনও ১৫৫ জন নিখোঁজ রয়েছে।

জাতীয় অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের (এনআইডাব্লুএ) আঞ্চলিক ব্যবস্থাপক ইউসুফ বির্মা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নাইজার নদীর একটা অংশ কাইনিজি হ্রদে নৌকাটি ডুবে যায় এবং উদ্ধার অভিযান এখনও চলছে।

সাংবাদিকদের বির্মা বলেন, আমরা এখনও ক্ষতিগ্রস্তদের উদ্ধার করছি। ওভারলোডিংয়ের ফলে এই দুর্ঘটনা ঘটেছিল। নৌকোটির ধারণক্ষমতা বহন করা ১৮০ জনের বেশি নয়।

জানান, কেবল ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাকি ১৫৫ জন নিখোঁজ রয়েছে এবং তারা নদীর নিচে ডুবে গেছে বলে বিশ্বাস করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button