বাংলাদেশ
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চলমান কঠোর বিধিনিষেধের মাঝেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফয়জুল হকের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে বুধবার এক বিজ্ঞপ্তিতে বিধিনিষেধের মধ্যে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ৭ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বেবিচক।
নির্দেশনায় বলা হয়, এখন থেকে এয়ারলাইন্সগুলো চাইলেই তাদের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে পারবে।
বলা হয়েছে, লকডাউনের এ সময়ে শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন।



