অবশেষে আইপিএলের পর্দা উঠছে আজ

সব জল্পনা কল্পনা শেষে আজ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- (আইপিএল)। করোনার কারণে এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে আরব আমিরাতে।
আইপিএলের ১৩ তম আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে গত আসরের দুই ফাইনালিস্ট মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, ফাফ ডু প্লেসি, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), কেদার যাদভ, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, পিয়ুশ চাওলা, দীপক চাহার, শার্দুল ঠাকুর এবং ইমরান তাহির।
মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদভ, ইশান কিশান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নাথান কাউল্টান নিল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রিত বুমরাহ।
সব স্বাভাবিক থাকলে যেই টুর্নামেন্ট শুরুর কথা ছিল ২৯ মার্চ, প্রায় ছয় মাস পিছিয়ে সেটি হচ্ছে ১৯ সেপ্টেম্বর। তাও ১৩ বছরের ইতিহাসে এবারই প্রথম আইপিএলের পুরো আসর ভারতের বাইরে হতে যাচ্ছে।
আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে হবে আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। ঐতিহ্যগতভাবেই এই রান কম হয়ে থাকে এই ভেন্যুতে। তবে ২০১৪ সালের আইপিএলে সর্বোচ্চ ২০৬ রান করতে পেরেছিল কিংস এলেভেন পাঞ্জাব। দর্শকবিহীন মাঠে এবার তেমন কিছুর পুনরাবৃত্তির চেষ্টাই করবে মুম্বাই ও চেন্নাই।
বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে মুম্বাই ও চেন্নাই। বাংলাদেশ থেকে স্টার নেটওয়ার্কের পর্দায় সরাসরি দেখা যাবে আইপিএলের ম্যাচগুলো।



