স্পোর্টেইনমেন্ট

আইসিইউতে ভর্তি ‘এশিয়ার ব্র্যাডম্যান’ জহির আব্বাস

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস করোনা আক্রান্ত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

এখন ইংল্যান্ডের প্যাডিংটনের সেন্ট মেরি হাসপাতাল আছেন তিনি।

করোনা পজিটিভ হওয়ার পর অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল তাকে। তিন দিন আগে অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ।

তারা জানিয়েছে, দুবাই থেকে ইংল্যান্ড যাওয়ার পথে করোনা আক্রান্ত হন আব্বাস। লন্ডনে নামার পর কিডনিতে ব্যথা অনুভব করেন তিনি। এখন ডায়ালাইসিস দিচ্ছেন ডাক্তাররা। তার সঙ্গে দেখাও করতে পারছেন না কেউ।

১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে অভিষেক হয় আব্বাসের। এশিয়ার ব্র্যাডম্যান খ্যাত এই ব্যাটার তার প্রজন্মের সেরাদের একজন। ৭২ টেস্টে ৫০৬২ ও ৬২ ওয়ানডেতে ২৫৭২ রান করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button