বিশ্ব

অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ তালেবানের বিরুদ্ধে

আফগানিস্তানে অন্তঃসত্ত্বা এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে মারার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্র ও বিবিসির প্রতিবেদনে জানা যায়, ওই নারী পুলিশ কর্মকর্তার নাম বানু নিগার। বানু নিগার স্থানীয় একটি জেলখানায় কর্মরত ছিলেন এবং তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।কেন্দ্রীয় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহতে আত্মীয়-স্বজনদের সামনেই তালেবান তাকে হত্যা করে।

বিবিসিকে জানিয়েছে, শনিবার স্বামী ও সন্তানের সামনেই নিগারকে প্রথমে মারধর ও পরে গুলি করেন তালেবান যোদ্ধারা।

স্বজনদের সরবরাহ করা অঙ্কন চিত্রে দেখা যাচ্ছে, রুমের এক কোণে নিগারের মরদেহ পড়ে আছে। দেয়ালে রক্তের ছোপ। মুখ মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছে।

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই দাবি করে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা ঘটনাটি অবগত আছি এবং আমি এটা নিশ্চিত করে বলতে চাই যে, তালেবান তাকে হত্যা করেনি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button