স্পোর্টেইনমেন্ট

মেসিকে অভিনন্দন জানিয়ে যা বললেন নেইমার

বন্ধু যদি সাফল্য পায়, তাহলে তাকে শুভেচ্ছা জানানো স্বাভাবিক। মেসি-নেইমারের বেলাতেও হলো তাই।

বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি, বন্ধুর এমন কীর্তির দিনে বসে থাকতে পারেননি নেইমার।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মেসিকে অভিনন্দন জানিয়েছেন নেইমার।

এবার টুইটারে নেইমার লিখেছেন, ‘অভিনন্দন ভাই।’

নিশ্চয়ই মেসি ক্লাবে ফিরে নেইমারের এই অভিনন্দনের ধন্যবাদ জানাবেন।

এর আগে, কোপার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে হেরেও মেসিকে জড়িয়ে ধরে কান্না বিজড়িত চেহারায় অভিনন্দন জানিয়েছিলেন নেইমার।

উল্লেখ্য, বার্সেলোনায় থাকাকালে মেসি ও নেইমারের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। সেই বন্ধুত্বের বন্ধনে মেসিকে পিএসজিতে টেনে নেন নেইমার, যা আজও অটুট।

Related Articles

Leave a Reply

Back to top button