অন্য খবর

প্রায় আড়াই বছর পর প্রকাশ্যে এসে কাঁদলেন পপি

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী সাদিকা পারভীন পপি, প্রায় দেড় বছর ধরে নিজেকে আড়াল করে রেখেছিলেন।

অবশেষে আড়াল ভেঙে এক ভিডিও বার্তা দিয়ে আবারো সবার মাঝে দেখা দিলেন এই অভিনেত্রী।

সে ভিডিওতে পপি জানান, শিল্পী সমিতির বিদায়ী কমিটির নেতৃত্ব কর্তৃক একাধিকবার অপমানিত হয়েছেন। এ কথা জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে কাঁদতে দেখা যায় তাকে।

তিনি বলেন, ‘আমি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেরা অভিনেত্রী হিসেবে। সেই আমাকেও শিল্পী সমিতির একটা লোকের নানা খারাপ কাজে সমর্থন না দেওয়ায় সদস্যপদ বাতিল করার চিঠি দেওয়া হয়। আমার মতো একজন শিল্পীর জন্য এটা অনেক বড় অপমান।’

এসময় শিল্পী সমিতিকে নোংরা ব্যক্তিদের হাত থেকে উদ্ধার করার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের জন্য ভোট চান পপি।

Related Articles

Leave a Reply

Back to top button