অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : দ্বিতীয় দিনের উদ্ধার কাজ চলছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে।
রোববার (৫ মার্চ) সকালে এ উদ্ধার অভিযান শুরু হয়। এর আগে শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় ৩৩ জন আহত হয়েছেন। তবে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সেসঙ্গে কমিটিকে ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



