বাংলাদেশ

অক্টোবরে কমতে পারে ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দেশে ভোজ্যতেলের দাম আগামী অক্টোবরে কমতে পারে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গ্লোবাল মার্কেটের ইমপোর্টেট প্রাইজ কমেছে। ফলে তেলের দাম কমেছে। পাশাপাশি সমস্যা হচ্ছে ডলারের দাম বেড়েছে। এজন্য আমরা এই কমে যাওয়ার সুবিধাটা পাইনি। আশা করছি অতি দ্রুত ডলারের দামটা সেটেল হবে। ডলারের দাম সেটেল হলেই সয়াবিন তেলের দাম নিয়ে আবারও বসা হবে। ট্যারিফ কমিশনের মাধ্যমে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে। সেই সঙ্গে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই অন্যান্য পণ্যের দামও কমে আসবে বলে আশা করছি।’

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে টিপু মুনশি বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন স্টেটগুলো ট্রানজিট ব্যবহার করতে এবং ভারতের ট্রানজিট ব্যবহার করে ব্যবসা-বাণিজ্য সহজ করার বিষয় আলোচনা হয়েছে। সব আলোচনাই প্রাথমিকভাবে হয়েছে, যা পরবর্তিতে উচ্চ পর্যায়ে পর্যালোচনা করা হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে উৎসাহ দেখিয়েছেন এবং পজিটিভলি আলোচনা হয়েছে। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তাদের এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশকেও পাশে চায়।

এর আগে, গত ২৩ আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়। খোলা সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয় এবং ৫ লিটারের বোতল ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button