অন্য খবর

৬ বছর ব্যাটারি পারফরম্যান্সের প্রতিশ্রুতি, দেশে এলো নতুন অপো এ৬সি

স্মার্টফোনের বাজারে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের নতুন সংজ্ঞা লিখতে দেশের বাজারে উন্মোচিত হলো ‘অপো এ৬সি’। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি এই ফোনটি গ্রাহকদের দীর্ঘ ৬ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন ব্যাটারি পারফরম্যান্সের এক অভাবনীয় প্রতিশ্রুতি দিচ্ছে। যারা চার্জিং নিয়ে বারবার দুশ্চিন্তায় ভোগেন, তাদের জন্য অপোর এই নতুন সংস্করণটি হতে পারে আদর্শ সমাধান।

অপো এ৬সি এই সেগমেন্টের অন্যতম শক্তিশালী ব্যাটারি-কেন্দ্রিক স্মার্টফোন হিসেবে ডিভাইসটি স্টাইলিশ ডিজাইন, প্রতিদিনের নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তির মধ্যে চমৎকারভাবে সমন্বয় করেছে। রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ৬ বছর পর্যন্ত টেকসই ব্যাটারি লাইফ নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে।

যারা সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভর করেন, তাদের জন্য ডিভাইসটি চার্জিংয়ের দুশ্চিন্তা কমিয়ে দীর্ঘমেয়াদি ব্যাটারি স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। স্মার্টফোনটিতে রয়েছে রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা, যার মাধ্যমে প্রয়োজনে অন্যান্য ডিভাইস চার্জ দেয়া যাবে। কাজ, বিনোদন, গেমিং কিংবা চলার পথে কানেক্টেড থাকার প্রয়োজন, সবকিছুর জন্যই অপো এ৬সি নিরবচ্ছিন্ন পাওয়ার ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিতে সক্ষম।

অপো এ৬সি-এ সর্বাধুনিক এআই-চালিত ফটোগ্রাফি ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেস। এআই ইরেজারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ছবির অনাকাঙ্ক্ষিত অবজেক্ট বা বিভ্রান্তিকর অংশ মুছে ফেলতে পারবেন। এআই ক্লিয়ার ফেস ছবির পোর্ট্রেইটকে আরও পরিষ্কার ও ডিটেইল করে তুলবে। এই স্মার্ট এআই ফিচারগুলো আলাদা কোনও প্রফেশনাল এডিটিং দক্ষতা ছাড়াই প্রতিদিনের ফটোগ্রাফিকে আরও সহজ, স্মার্ট ও সৃজনশীল করে তুলবে।

দীর্ঘমেয়াদি স্মুথ ব্যবহার নিশ্চিত করতে অপো এ৬সি-এ রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন। এই অপ্টিমাইজেশন ডিভাইসটির স্মুথনেস, রেসপন্সিভনেস ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে চার বছর পর্যন্ত ধরে রাখতে সহায়তা করবে। মাল্টিটাস্কিং, অ্যাপ সুইচিং, গেমিং কিংবা বিনোদন, সবক্ষেত্রেই ব্যবহারকারীরা দীর্ঘসময় ধরে ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

ডিভাইসটিতে আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স উইথ স্প্ল্যাশ টাচ সুবিধা রয়েছে। ফলে, পানির ছিটা বা ভেজা হাতে ব্যবহার নিয়ে এখন আর দুশ্চিন্তার কারণ নেই। এ ছাড়াও, রয়েছে ১২০ হার্টজ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা আরও স্মুথ স্ক্রলিং, প্রাণবন্ত ভিজ্যুয়াল ও উজ্জ্বল আলোতেও উন্নত ভিউয়িং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

গেমিংপ্রেমীদের জন্য অপো এ৬সি দিচ্ছে সর্বোচ্চ ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৩ ঘণ্টার স্মুথ গেমিং অভিজ্ঞতা, যা দীর্ঘসময় গেম খেলার সময় স্থিতিশীল ও রেসপন্সিভ পারফরম্যান্স নিশ্চিত করবে। প্রিমিয়ামের মতো ডিজাইন, পলিশড ফিনিশ ও হাতে ধরার ক্ষেত্রে আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি, স্মার্টফোনটি স্টাইল, স্থায়িত্ব ও কার্যকারিতার ভারসাম্যপূর্ণ সমন্বয় তৈরি করেছে।

অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে অপো এ৬সি ক্রেতারা এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন। এ ছাড়াও, এ উৎসব অফারে আকর্ষণীয় লাইফস্টাইল গিফট থাকছে; যার মধ্যে রয়েছে অপো ও’প্যাড ডিভাইস, ও’লাইক টিডব্লিউএস ইয়ারবাড, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। পাশাপাশি, ক্রেতারা সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউনের মতো দুইটি অনন্য রঙে এখন পাওয়া যাচ্ছে অপো এ৬সি। ডিভাইসটির ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১৬,৯৯৯ টাকা।

 

Related Articles

Leave a Reply

Back to top button