বাংলাদেশ

১৫ এপ্রিল থেকে বাসের আগাম টিকিট বিক্রি

আসন্ন আগামী ১৫ এপ্রিল সকাল থেকে ঈদুল ফিতর উপলক্ষে এবার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার বাস মালিকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘আমরা সকল বাস মালিকেরাই আগামী ১৫ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করব। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার গুলো থেকে টিকিট সরবরাহ করতে পারবেন যাত্রীরা।

বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার চাটের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button