স্পোর্টেইনমেন্ট

ভারতকে ২৫৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের জয়ের ধারায় ফেরার মিশনে ভারতকে ২৫৭ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।

আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতের বিপক্ষে আগে ব্যাটি করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান করেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ২৫৬/৮ (মোস্তাফিজ ১*, শরিফুল ৭*, মাহমুদউল্লাহ ৪৬, নাসুম ১৪, মুশফিক ৩৮, তাওহীদ হৃদয় ১৬, তানজিদ হাসান ৫১, নাজমুল হোসেন শান্ত ৮, মেহেদী হাসান মিরাজ ৩, লিটন ৬৬)

১৮তম ওভারেই একশ! বাংলাদেশ দারুণ সূচনা পেয়েছিল লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ব্যাটে। ৯৩ রানের জুটি গড়েন তারা।

শুরুতে মনে হওয়া সাড়ে তিনশ রান পরে এসে ঠেকে আড়াইশর ঘরে।

৫৬ বলে ওপেনিং জুটিতে ৫০ রানের দেখা পান তানজিদ ও লিটন। এরপর কুলদীপ যাদবের বলে দুজন আউট হলে, বাংলাদেশ পথ হারায়। যদিও লিটন আরও কিছু সময় হাল ধরে ছিলেন।

শেষ দিকে মুশফিকুর রহিমের ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে দুইশ পার করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন। আগ্রাসী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির আভাস দিচ্ছিলেন। কিন্তু ইনিংসের চার বল বাকি থাকতে ৪ রানের আক্ষেপে ভাসেন তিনি। ৩৬ বলে তিনটি করে চার ও ছয়ে ৪৬ রান করে যশপ্রীত বুমরার শিকার হন। শেষের আগের দুই বলে সিঙ্গেল নিয়ে দলকে আড়াইশতে পৌঁছান মোস্তাফিজ ও শরিফুল। শেষ বলে ছক্কা মারেন শরিফুল। তাতে ৭ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ।

এর আগে ইনিংস সেরা ৬৬ রান করেন লিটন। ৫১ রান আসে তানজিদের ব্যাটে।

ভারতের পক্ষে জোড়া উইকেট পান দুই পেসার জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। সমান উইকেট পান জাদেজাও। একটি করে উইকেট নেন কুলদ্বীপ যাদব ও শার্দুল ঠাকুর।

Related Articles

Leave a Reply

Back to top button