স্পোর্টেইনমেন্ট

তুমি একজন লৌহমানবী: আনুশকাকে শোয়েব

১০১৯ দিনের খরার পর আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির সেঞ্চুরি পাওয়ায়, এ সাফল্যের পেছনে স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মাকে ‘লৌহমানবী’ বলেছেন পাকিস্তানের শোয়েব আখতার। আনুশকা শর্মাকে এ পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার জানিয়েছেন টুপিখোলা কুর্নিশও।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের এ স্পিডস্টার বলেছেন, ‘ম্যাচের দিন বিরাট কোহলি বলেছে, ‘আমার সবচেয়ে বাজে সময়টাও সে দেখেছে।’ নিজের স্ত্রীর কথা বলছিল কোহলি। তাই আনুশকার জন্য টুপিখোলা সম্মান। দারুণ করেছো, তুমি একজন লৌহমানবী এবং বিরাট কোহলিও স্টিলের মতো শক্ত।’

তিনি আরো বলেন, কোহলি ইস্পাতমানব। তোমাকে অনেক শুভেচ্ছা। চাপের মুখে কী ভাবে স্নায়ু ঠিক রাখতে হয় সেটা দেখিয়ে দিয়েছ। এভাবেই এগিয়ে যেতে থাক, আরও ভালো মানুষ হও। তুমি সবসময় সত্যের ওপর ভরসা রাখো তাই তোমার সঙ্গে কোনোদিন খারাপ কিছু হতে পারে না। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা হিসেবেই সবাই তোমাকে মনে রাখবে।

উল্লেখ্য, প্রায় ৩ বছর ধরে ফর্মে ছিলেন না বিরাট কোহলি। শতরান তো দূরের কথা অর্ধশতকই উপহার দেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল কোহলির জন্য। এ নিয়ে সতীর্থ, ক্রিকেট সংশ্লিষ্টদেরসহ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের থেকেও কম সমালোচনা হজম করেননি কোহলি।

ফর্মে ফেরা নিয়ে বেশ চাপে ছিলেন কোহলি। আর বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ১০২০ দিন পর শতরানের দেখা পেলেন ভারতের এ সাবেক অধিনায়ক।

দুর্দান্ত ব্যাটিংয়ে সেদিন মাত্র ৬১ বলে ১২ চার ও ৬ ছক্কার মারে ১২২ রান করেন কোহলি।

ইনিংস ব্রেকে কোহলি জানান, খারাপ সময়ে কেবল সহধর্মিণী আনুশকা শর্মাকেই সবসময় কাছে পেয়েছেন তিনি। কোহলি আরো বলেন, জীবনের কঠিন সময়ে কোনো মানুষের সঙ্গে কথা বললে বিষয়টি খুব সহজ হয়ে যায়। আমার ক্ষেত্রে সেই কাজটা করেছে আনুশকা।

Related Articles

Leave a Reply

Back to top button