ইকোবিজ

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ মে) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১২৮৬ ও ২২০৫ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে এক হাজার ৭৩৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৪১৩ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে দুই হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button