বাংলাদেশ
২৯ নভেম্বরই হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন: রেলমন্ত্রী

আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে, সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা পরির্দশনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ।
বলেন, বঙ্গবন্ধু সেতুর পাশেই নির্মিত হবে বঙ্গবন্ধু রেলসেতু। ইতোমধ্যেই সেতু নির্মাণে টেন্ডার ও চুক্তিসহ অন্যান্য সকল প্রক্রিয়া শেষ হয়েছে। আর ২০২৫ সালের মধ্যে এ সেতু নির্মাণের কাজ শেষ হবে।
রেলমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এই দুটি অংশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে। নতুন এই রেলসেতু দিয়ে দুটি লাইন দিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে।



