বাংলাদেশ

এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট চলবে

করোনা পরিস্তিতিতে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী ও মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে।

সোমবার (২৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক মো. বেলাল হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করতে স্কুলগুলোকে নির্দেশ প্রদাণ করা হয়।

মো. বেলাল হোসাইন বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেয়ার কার্যক্রম পরিচালনা করতে সব স্কুলগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, লকডাউন এলাকায় শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দেয়ার যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা বহাল থাকবে। শিক্ষার্থীদের কাছ থেকে সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা নেবে স্কুলগুলো।

Related Articles

Leave a Reply

Back to top button