ভূরাজনীতি

বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

এবার সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে গণসংযোগ ও রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে ভার্চুয়ালী সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।

এর আগে এক দফা দাবিতে ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসা বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দেয়। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

Related Articles

Leave a Reply

Back to top button