বিশ্ব

ফিনল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ

রাশিয়ার জ্বালানি সংস্থা গ্যাজপ্রোম প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে। খবর: আল জাজিরা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমাট্রা এন্ট্রি পয়েন্টের মাধ্যমে গ্যাস আমদানি বন্ধ করা হয়েছে। ফিনল্যান্ডে রাশিয়ান গ্যাসের প্রবেশের জায়গা হল ইমাট্রা।

এর আগে ফিনল্যান্ডের জ্বালানিবিষয়ক সরকারি প্রতিষ্ঠান গ্যাসাম বলেছে, ইউরোপীয় দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবলের মাধ্যমে রাশিয়ার গ্যাসের অর্থ প্রদান করতে হবে। ফিনল্যান্ড রাশিয়ার এ দাবি মেনে নেয়নি। এতেই দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলো।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর তেল ও গ্যাস সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর দ্বন্দ্ব চলে আসছে। রাশিয়া ইউক্রেনের সহায়তাকারী হিসেবে পশ্চিমা দেশগুলোকে চিহ্নিত করে তাদেরকে ‘অবন্ধু’ দেশের আখ্যা দিয়েছে। এসব ‘অবন্ধু দেশ’কে অবশ্যই রুবলের মাধ্যমে গ্যাস ক্রয় করতে হবে- এমনটাই জানিয়েছে রাশিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button