বিশ্ব

জর্জ ফ্লয়েডের হত্যাকারী সেই পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিনেসোটা আদালত, জর্জ ফ্লয়েডের হত্যাকারী পুলিশ কর্মকর্তা ডেরেক শৌভিনকে ২২ বছর ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। খবর: বিবিসি

গতকাল শুক্রবার এ আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে, মিনেসোটার হেনোপিন আদালতে ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত হন ডেরেক।

তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়। সাজা ঘোষণার পর বিচারক বলেছেন, ‘ক্ষমতা ও কর্তৃত্বের অপব্যবহার এবং বিশ্বাসভঙ্গ করার পাশাপাশি যে নিষ্ঠুরতা ডেরেক শৌভিন দেখিয়েছেন, সে কারণে তাকে এই সাজা ভোগ করতে হবে।’

উল্লেখ্য, গত বছরের মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে হাঁটু দিয়ে ফ্লয়েডের গলাচেপে হত্যা করেন ডেরেক। এক স্কুল ছাত্রীর ধারণকৃত এই ৯ মিনিটের ভিডিও ঝড় তোলে সাড়া বিশ্বে।

Related Articles

Leave a Reply

Back to top button