বাংলাদেশ

বিশিষ্ট শিক্ষাবিদ প্রাণেশ কুমার চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বিশিষ্ট শিক্ষাবিদ কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক শোক বার্তায় রাষ্ট্রপতি অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রয়াত প্রাণেশ কুমার চৌধুরী রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের শিক্ষক ছিলেন।

তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button