বাংলাদেশ

খুন হওয়া কিশোরী জীবিত উদ্ধার, মামলার রেকর্ড-আইওকে হাইকোর্টে তলব

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি দেয়ার ৪৯ দিন পর, ওই কিশোরীর জীবিত ফিরে আসার ঘটনায় সব নথি ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে (আইও) তলব করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

১৭ সেপ্টেম্বর মামলার আইও শামীম আল মামুনসহ দুইজনকে স্বশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

গত ৪ জুলাই নিখোঁজ হন নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী।গত রোববার (২৩ আগস্ট) পরিবারের কাছে ফিরে আসে ওই কিশোরী। স্বজনদের দাবি, এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে মেয়েটি। তাহলে কেনো আসামিরা ধর্ষণ এবং হত্যার কথা আদালতে স্বীকার করলেন। আসামিদের পরিবার বলছেন, মামলায় ফাঁসিয়ে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button