Leadবিশ্ব

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের পূর্বাভাস

★ পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।

➤ ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে বিশ্বের সার সরবরাহ ব্যবস্থা।

ফলে সার সংকটে ফসলের উৎপাদন আশঙ্কাজনক হারে কমে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, সারের সরবরাহ ব্যাহত হওয়ায় কৃষি পণ্যের ফলন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে সারের উচ্চমূল্যের কারণে খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

➤➤ সংবিধান নিয়ে মুখোমুখি: কোন পথে দেশের রাজনীতি?

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও এই সংকটের গভীরতা তুলে ধরেন।

তিনি বলেন, “পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এশিয়ার অনেক দেশে ইতিমধ্যে বীজ বপনের মৌসুম পেরিয়ে গেছে, অথচ সারের অভাবে চাষাবাদ ব্যাহত হচ্ছে।”

এফএও জানায়, উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো বড় রপ্তানিকারক দেশগুলো গম ও ভুট্টা চাষ কমিয়ে দিয়ে সয়াবিন চাষের দিকে ঝুঁকতে পারে। কারণ সয়াবিন চাষে নাইট্রোজেনের প্রয়োজন বেশি হলেও আলাদা সারের চাহিদা কিছুটা কম থাকে।

এ ছাড়া জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অনেক কৃষক খাদ্যশস্য উৎপাদনের বদলে জৈব জ্বালানি তৈরির দিকে ঝুঁকে পড়ছেন, যা খাদ্য সংকটকে আরও ত্বরান্বিত করছে।

ম্যাক্সিমো তোরিও সতর্ক করে বলেন, বিশ্ববাজারে গম ও সয়াবিনের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। চলতি বছরের শেষার্ধে পণ্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে, যা আগামী বছর উচ্চ খাদ্য মূল্যস্ফীতি ঘটাবে।

➤➤ দেশে এসে পরিবারের প্রতারণায় নিঃস্ব হচ্ছেন প্রবাসীরা

তিনি আরও উল্লেখ করেন, আমরা যে খাবার গ্রহণ করি তা কেবল কাঁচামাল নয়; এর উৎপাদন ও পরিবহনের সঙ্গে জ্বালানি তেলের দাম সরাসরি জড়িত। তাই জ্বালানির দাম বাড়লে তার প্রভাব সরাসরি খাবারের থালায় গিয়ে পড়ে।

এফএও বারবার সতর্ক করছে যে সময় যত অতিবাহিত হচ্ছে, এই সংকট তত ঘনীভূত হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বিশ্ব এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌০৩ মে ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button