বাংলাদেশ

বিকেলে আসছে জাপানের প্রায় ৮ লাখ ডোজ টিকা

প্রায় ৮ লাখ ডোজ টিকা নিয়ে, জাপান থেকে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ঢাকার পথে রওনা দিয়েছে।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এসব টিকা উপহার দিচ্ছে জাপান।

শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এ অ্যাস্ট্রাজেনেকার টিকা পৌঁছাবে বলে জানা গেছে।

টোকিও বাংলাদেশ দূতাবাস আজ সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এছাড়া আগামী সপ্তাহে জাপান থেকে আরও প্রায় ছয় লাখ টিকা আসার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button