বাংলাদেশ

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে ১ দিনের রাষ্ট্রীয় শোক

বাংলাদেশে, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার সোমবার (৩১ আগস্ট) রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অধনমিত রাখা হবে।

ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button