বিশ্ব

আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০০০

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার দাঁড়িয়েছে। তালেবান প্রশাসনের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত এ ভূমিকম্প।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এরপর আরও চারটি আফটারশক আঘাত হানে এলাকাটিতে। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯।
প্রাথমিকভাবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, এই ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের প্রতিবেদন অবশ্য বলছে, অনিশ্চিত সূত্রের হিসাবে, আফগানিস্তানে শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩২০ জন হতে পারে।
তবে বিলাল করিমি নামে আফগান সরকারের ওই কর্মকর্তা রোববার বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, দুর্ভাগ্যবশত, হতাহতের সংখ্যা অনেক বেশি… মারা গেছে এক হাজারেরও বেশি মানুষ।
ওসিএইচএ বলেছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে বহু মানুষ আটকা থাকতে পারে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে অংশীদার এবং স্থানীয় কর্তৃপক্ষগুলো।

Related Articles

Leave a Reply

Back to top button