ইকোবিজ

ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের পাশাপাশি ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করার এ সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দ্রুতই প্রজ্ঞাপন দেবে।

এছাড়া আমন সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।

এর আগে বৈশ্বিক পরিস্থিতির কারণে সম্প্রতি বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়টি আলোচনায় আসে। সর্বশেষ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অফিসের কর্মঘণ্টা বন্ধের ঘোষণা এলো।

Related Articles

Leave a Reply

Back to top button