স্পোর্টেইনমেন্ট

চলে গেলেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ওপেনার নাজিব তারাকাই

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় কোমায় থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ওপেনার নাজিব তারাকাই।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নাজিবের মৃত্যুর খবর। মাত্র ২৯ বছর বয়সে চলে গেলেন এ ডানহাতি ব্যাটসমেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এসিবির অফিসিয়াল হ্যান্ডলার থেকে লেখা হয়েছে, ‘আক্রমণাত্মক ব্যাটসম্যান ও অসাধারণ একজন মানুষ নাজিব তারাকাইয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে এসিবি এবং আফগানিস্তানের ক্রিকেটপ্রেমী জাতি শোকাচ্ছন্ন। আল্লাহ্‌ তার ওপর শান্তি বর্ষিত করুন (আমিন)।’

উল্লেখ্য, আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে ১টি ওয়ানডে ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী নাজিব তারাকাই। যার সবশেষটি ছিল বাংলাদেশের মাটিতে গত সেপ্টেম্বরে। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ ম্যাচে ২৫৮ রান সংগ্রহ করেছেন এ ডানহাতি ওপেনার। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ সেঞ্চুরিতে ২০৩০ ও লিস্ট এ ক্রিকেটে ১ সেঞ্চুরিতে ৫৫৩ রান রয়েছে তার নামের পাশে।

Related Articles

Leave a Reply

Back to top button