বাংলাদেশস্পোর্টেইনমেন্ট

সাকিবের মেয়ের ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্য ব্যবস্থা নিবে সিটিটিসি

নিউজ নাউ বাংলা ডেস্কঃ    বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ের ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

শুক্রবার (২১ আগস্ট) ডিএমপি’র সাইবার ক্রাইম বিভাগের কাউন্টার টেরোরিজম ইউনিটের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য দেওয়া হয়।

পোস্টটিতে বলা হয়, বাংলাদেশ এর গর্ব সাকিব আল হাসান এর পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন।

পোস্টটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্যও সবাইকে অনুরোধ করা হয়।

সম্প্রতি সাকিব আল হাসান ফেসবুকে তার মেয়ে আলায়নার একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে বেশকিছু কুরুচিপূর্ণ মন্তব্য করা হলে এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে ফেসবুকে।

Related Articles

Leave a Reply

Back to top button