আবৃত্তি অনলাইনে “দীপাবলি স্পেশাল”

দীপাবলি মানেই আলোর উৎসব, ভালোবাসার উৎসব।এই আলোর উৎসব দূর করুক সব অন্ধকার।রচিত হোক অশুভের উপর শুভশক্তির বিজয়, অজ্ঞতার উপর জ্ঞানের বিজয়।
আর এই দীপবলিকে সামনে রেখে আবৃত্তি অনলাইন এবার আয়োজন করছে “দীপাবলি স্পেশাল”। এবারের অতিথি কলকাতা থেকে শোভনসুন্দর বসু। তিনি দুই বাংলার আবৃত্তি অঙ্গনের এক জনপ্রিয় মুখ।
কামরান করিম এর সঞ্চালনা এবং শুক্লা রায়ের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ১৫ নভেম্বর , রবিবার রাত ৮:০০ টায় (বাংলাদেশ ) সকাল ৯:০০ টায় (নিউইয়র্ক)। দীপাবলির বিশেষ আয়োজনে রাত ১০টায় থাকছে “কাব্য গানে বন্ধুতা” থাকছেন আবৃত্তির প্রিয় মুখ শারমিন লাকী, সংগীতের প্রিয় মুখ পান্থ কানাই ও শুভেন্দু দাস শোভন ।
অনুষ্ঠানটি প্রযোজনা ও উপস্থাপনায় রাইসা নুসরাত। আবৃত্তি অনলাইন এর সার্বিক পরিচালনায় সুইজারল্যান্ড থেকে সোহেল আজাদ ।
নব্বই মিনিটের এই লাইভ পডকাস্ট এর নিয়মিত আয়োজন শুরু করেছে আবৃত্তি অনলাইন। অনলাইন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম যা কাজ করে আবৃত্তির প্রসারে।

‘আবৃত্তি অনলাইন’ এই ধ্বনি-প্রতিধ্বনির শিল্প সমন্বয়ের সুইজাল্যান্ড থেকে প্রচারিত অন্তর্জালিক মঞ্চ বা ভার্চুয়াল প্লাটফর্ম। আবৃত্তি কর্মী, শিল্পী, শ্রোতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের এক বিশ্বজনীন বৈঠকী আয়োজন। আবৃত্তি শিল্পের বিকাশ, বিনোদন, প্রশিক্ষণ, অভিষেক এবং কবিতার ছন্দ প্রভায় হাসি-কান্না-বিষাদ, আবেগ-প্রেম-দ্রোহসহ বাঙালির মনোজগতের আলোকবর্তিকা ঘিরেই আবর্তিত এই বিশ্বমঞ্চ। আবৃত্তিকে ভালোবেসে সৌন্দর্যের প্রতিষ্ঠায় শিল্পের ভিত্তি ভূমিতে সটান দাঁড়িয়ে আছে ‘আবৃত্তি অনলাইন’। মুক্তমনা, সৃজনশীল এবং শিল্পানুরাগীদের মননশীলতায় ঋদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। শিল্প ভেঙে শিল্প গড়ার পক্ষে আমাদের সানন্দ অবস্থান।
তারাই ধারাবাহিকতায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ১৫ নভেম্বর , রবিবার রাত ৮:০০ টায় (বাংলাদেশ ) সকাল ৯:০০ টায় (নিউইয়র্ক)।



