ভূরাজনীতি

পঙ্কজ নাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেছে দল। একইসঙ্গে তাকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তার লিখিত জবাব দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

বিপ্লব বড়ুয়ার সই করা ১১ সেপ্টেম্বরের চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে (পঙ্কজ নাথ) বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ দলীয় অন্যান্য সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, দলের পাঠানো অব্যাহতির চিঠি আমি পেয়েছি। তবে এর বেশি কোনো কথা বলতে রাজি হননি এই সংসদ সদস্য।

Related Articles

Leave a Reply

Back to top button