বিশ্ব

তালেবান ইস্যুতে মুখ খুললেন মোদী

আফগানিস্তানে অন্তত দু’টি ভারতীয় দূতাবাসে তালেবানদের হামলার ঘটনায়, মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

আজ শুক্রবার টো অগাস্ট এক টুইট বার্তায় মোদী জানান, ‘হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনো বেশিদিন টেকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যার শুরু হয়, তার স্থায়ীত্ব অনেক কম।’ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

এদিকে, দূতাবাসে তালেবানের হানা দেওয়ার বিষয়ে ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমরা এমনটাই আশা করেছিলাম। দূতাবাসে তছনছ করার পাশাপাশি ওরা দূতাবাসে বিভিন্ন নথির খোঁজেও তল্লাশি চালায়। আমাদের দুটি দূতাবাস থেকেই গাড়ি নিয়ে চলে গেছে তালেবান যোদ্ধারা।

 

Related Articles

Leave a Reply

Back to top button