শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মাস্ক পূণঃব্যবহারে ইউভি স্টেরিলাইজার

কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পূণঃব্যবহারের সুবিধার্থে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের অর্থায়নে মেশিনটি চালু করায় ব্যবহৃত মাস্ক একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে। এরফলে অপচয়রোধ সম্ভব হয়েছে।
হাসপাতালের ২য় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে মেশিনটি স্থাপন করার পর বুধবার বিকাল থেকে এটি চালু করা হয়।
সংগঠনটির সূত্রে জানা গেছে, বরিশালসহ দেশে উন্নতমানর এন-৯৫ মাস্ক’র সল্পতা ও দামের উপর বিবেচনায় একাধিকবার ব্যবহার করা দূরুহ হয়ে দাড়িয়েছে। এ অবস্থায় শেবাচিম হাসপাতালে একটি ইউভি স্টেরিলাইজার মেশিনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই প্রেক্ষিতে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের পক্ষ থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত মাস্ক পুনঃব্যবহারের উপযোগী করতে ইউভি স্টেরিলাইজার মেশিনটি স্থাপন করা হয়।



