করোনা আক্রান্ত খালেদা জিয়ার জন্য কেবিন বুকিং

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ৯ জন করোনা আক্রান্ত বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিত্সক ও তার ভাগ্নে ডা. মামুন।
গত তিন দিন আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যায় নিযুক্ত গৃহপরিচারিকা ফাতেমার করোনা শনাক্ত হয়। এরপর শনিবার (১০ এপ্রিল) দুই দফায় খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার রাতে সংগ্রহ করা নমুনায় তার করোনা ‘পজিটিভ’ আসে।
রবিবার (১০ এপ্রিল) খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাবেক এ প্রধানমন্ত্রীকে দেখে এসে সাংবাদিকদের এ কথা বলেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিত্সক ও তার ভাগ্নে ডা. মামুন।
মানুন জানান, খালেদা জিয়ার কোনো উপসর্গ নেই। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৯ জন করোনা আক্রান্ত হওয়ায় তারও পরীক্ষা করা হয়।
ব্যক্তিগত নিরাপত্তা জনিত কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে জানান তিনি।
তিনি আরও জানান, খালেদা জিয়ার কোনো উপসর্গ না থাকলেও পরবর্তী সময়ে কিছু ঘটলে তার চিকিত্সার জন্য রাজধানীর একটি হাসপাতালে কেবিন বুকিং করে রাখা হয়েছে।



