অবশেষে দাম্পত্য জীবনের ইতি টানলেন মাহিয়া মাহি

স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি । বিষয়টি মাহি নিজেই ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন।
শনিবার মধ্য রাতে মাহি তার ফেসবুক পোস্টে ডিভোর্সের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। ’
প্রশংসা করেছেন নিজের শ্বশুরবাড়ি নিয়েও। তিনি লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো। ’
তবে কেনো এ সিদ্ধান্ত সে বিষয়ে স্পষ্ট করে কিছু লিখেননি মাহি।
২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহির বিয়ে হয় সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করে বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় মাহি তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলেন।



