স্পোর্টেইনমেন্ট

ভালোবাসা দিবসে বিয়ে করলেন অলরাউন্ডার নাসির

বিয়ে করেছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে তার বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

কনের নাম তামিমা তাম্মি। পেশায় তিনি একজন কেবিন ক্রু। বিদেশি একটি এয়ারলাইন্সে কাজ করেন তিনি।

নাসির তার ফেসবুক পেজে স্ত্রীকে নিয়ে তিনটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন।

গত বছর সেপ্টেম্বরে সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর ওই পোস্ট মুছে ফেলেন নাসির। শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের। মহামারি করোনার কারণে স্বল্প পরিসরেই ছোট অনুষ্ঠান আয়োজন করে সম্পন্ন হয়েছে আকদ। আগামী ২০ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে নাসিরের পরিবার।

Related Articles

Leave a Reply

Back to top button