বাংলাদেশ

খাল দখলদার কেউ ছাড় পাবে না: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যত প্রভাবশালী হোক না কেন, খাল দখলদার কেউ ছাড় পাবে না।

 

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় ইব্রাহিমপুর খাল পরিষ্কারকরণ ও খালের দুই পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে ইব্রাহিমপুর বাজার খাল পাড়ের কালভার্টের দুই পাশে অবৈধভাবে খালের ওপর নির্মিত একটি তিনতলা ভবনসহ কয়েকটি টিনশেড দোকান উচ্ছেদ করা হয়।

 

মেয়র বলেন, সিএস জরিপ অনুসারে অনতিবিলম্বে ঢাকা শহরের খালের সীমানা চিহ্নিত করে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন করে পানি ধারণের ক্ষমতা বৃদ্ধি, পাড় বাঁধাই করে সবুজায়ন, ওয়াকওয়ে (হাঁটার পথ) ও সাইকেল লেন তৈরির করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button